ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২১:০৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

মাস্ক ব্যবহারে কঠোর হতে নির্দেশ প্রধানমন্ত্রীর 

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। অবস্থা নাগালের বাইরে যাওয়ার আগেই সচেতন হতে হবে জনগণকে।

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কঠোর হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সভা শেষে বিষয়টি জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না। এটি নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে এখন মাস্ক সম্পর্কে এক ধরনের অনীহা এসেছে। সবাই ভাবছে, বর্তমানের করোনাভাইরাসে কোনো ক্ষতি হবে না। কিন্তু যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা করোনা আক্রান্ত হচ্ছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।